×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ১০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে রাষ্ট্র সমর্থিত উপজাতি বাহিনীর ওপর ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় ১১ জন নিহত হয়েছে।
নিরাপত্তা ও মেডিক্যাল সূত্র এ খবর জানিয়েছে।
বাগদাদ বিমানবন্দরের কাছে আল-রাদওয়ানিয়াহ সেনা ইউনিটে উপজাতি হাশেদ বাহিনীর ওপর রোববার জিহাদিরা গ্রেনেড হামলা চালায়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আইএস মনিটরিং টাওয়ারে হামলা চালায়। এতে হাশেদ গ্রুপের পাঁচজন এবং ছয়জন স্থানীয় লোক প্রাণ হারায়। স্থানীয়রা হামলা মোকাবেলায় এগিয়ে এসেছিল।মেডিক্যাল সূত্র জানিয়েছে, আহত আরো আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।আইএসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি।তিন বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানের পর ২০১৭ সালের শেষে ইরাক আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।
কিন্তু রাষ্ট্রীয় স্থাপনা ও নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে আইএস মাঝেমাঝেই হামলা চালিয়ে আসছে। তবে, রাজধানীর খুব কাছাকাছি হামলা চালানোর ঘটনা ব্যতিক্রম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat