×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-১৩
  • ১০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরাইল শনিবার হিমালয় রাজ্য ভুটানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা বলা হয়েছে।
এদিকে এর কয়েক দিন আগে চতুর্থ আরব দেশ হিসেবে মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকে সম্মত হয়। মরক্কো ছাড়াও ইসরাইল সংযুক্ত আরবআমিরাত, বাহরাইন ও সুদানের সাথে সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে। এতে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতে ইসরাইলী রাষ্ট্রদূত রনমালকা বলেন, তিনি ভূটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপন্যামগায়েলের সাথে যে চুক্তি করেছেন তাতে দুদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী গাবি আসকেনজাই এক বিবৃতিতে বলেন, ইসরাইলের পরিধি বিস্তৃত হচ্ছে।
তিনি আরো বলেন, ভুটানের সাথে সম্পর্ক স্থাপনের মধ্যদিয়ে এশিয়ায় ইসরাইলের সম্পর্ক আরো গভীর করার নতুন পদক্ষেপ সূচিত হলো।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এ চুক্তির প্রশংসা করেন।
এদিকে সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে গর্বিত ভুটানের সাথে বিশে^র ৫০টি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এটি আরো বাড়াতে তারা আগ্রহীবলে জানা গেছে।
ভুটান ১৯৭১ সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের সঙ্গে দেশটির কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat