×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার জেলায় জ্বালানীবাহী ট্রাক বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছে। রোববার রেডক্রস এ খবর জানায়। 
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।অর্থনৈতিকভাবে পর্যুদস্ত এবং মারাত্মক জ্বালানি সংকটে ভোগা লেবাননের জন্য এ দুর্ঘটনা নতুন করে দু:খ বয়ে নিয়ে এসেছে। লেবাননের রেডক্রস টুইটারে বলছে, ‘আমাদের টিম কাক্কারে জ্বালানিবাহী ট্রাকের বিস্ফোরণের পর ওখান থেকে ২০টি মৃহদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ এতে আরো বলা হয়, দুর্ঘটনায় ৭৯ জন আহত হয়েছে।আক্কার হাসপাতালের একজন কর্মী ইয়াসিন মেটলেজ বলেছেন, তাদের হাসপাতালে অন্তত সাতজনের মরদেহ এসেছে এবং আহত অবস্থায় এসেছে বেশকিছু লোক।তিনি আরো জানান, মৃতদেহগুলো এতোটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা যায়নি। এদিকে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট চলছে। বিশ্বব্যাংক ১৮৫০ সালের পর একে গ্রহের সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে।  এছাড়া লেবাননে মারাত্মক জ্বালানি সংকটও রয়েছে। জ্বালানি স্বল্পতার কারণে অনেকেই দিনে মাত্র দ’ুঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। এ প্রেক্ষাপটে অনেক হাসপাতালই সতর্ক করে বলেছে, বিদ্যুতের অভাবে তাদেরকে হাসপাতাল বন্ধ করে দিতে হবে। 
লেবাননের সংকট কাটাতে আন্তর্জাতিক দাতারা শর্তসাপেক্ষে মানবিক সহায়তার অঙ্গীকার করেছে। তারা বলছে, সংস্কারে নেতত্ব দিতে প্রস্তুত এমন একটি নতুন সরকার গঠন এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের সাথে আলোচনা পুনরায় শুরু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat