×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগনিস্তানে তালেবানের একের পর এক শহর দখলে নেয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে কাবুল থেকে মার্কিন সৈন্য  প্রত্যাহারের সিদ্ধান্তে অটল রয়েছেন, অন্যদিকে নাগরিকদের সরিয়ে আনতে তিনি আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। 
একইসঙ্গে তিনি তার সৈন্য প্রত্যাহারের এ মিশনকে তালেবান হুমকিতে ফেলতে পারবে না বলেও হুঁশিয়ার করেছেন। 
জাতীয় নিরাপত্তা দলের সাথে আলোচনা শেষে শনিবার বাইডেন বলেন, আফগানিস্তানে ২০ বছরের মার্কিন অভিযানের ইতি টানতে এবং নাগরিক ও সৈন্য প্রত্যাহারের কাজকে সহায়তায় প্রায় পাঁচ হাজার সৈন্য দেশটিতে কাজ করবে। এ সংখ্যা আগে ছিল তিন হাজার। 
বাইডেন সতর্ক করে বলেছেন, মার্কিন সৈন্য কিংবা প্রত্যাহারের এ মিশনে তালেবান কোন ঝুঁকি তৈরি করলে তাদেরকে কঠোর সামরিক জবাব দেয়া হবে। 
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর মাজার ই শরীফ তালেবানের দখলে নেয়ার এবং রাজধানী কাবুলের কাছাকাছি তাদের পৌঁছে যাওয়ার প্রেক্ষাপটে বাইডেন এ ঘোষণা দিলেন। 
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, মার্কিন দূতাবাস কর্মী এবং আমেরিকান বাহিনীকে সহায়তাকারী আফগান বেসামরিক নাগরিকদের সরিয়ে আনতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আরো সৈন্য কাবুলে পৌঁছেছে।
পেন্টাগণের হিসাব অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন মিশন শেষ করতে হলে তাদেরকে ৩০ হাজার লোককে সরিয়ে নেয়ার প্রয়োজন হবে। 
এদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে বাইডেনের সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন, চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আমি আফগানিস্তানে মার্কিন সৈন্যের উপস্থিতির সভাপতিত্ব করেছি। এর আগে দুজন ডেমোক্রেট ও দুজন বিপাবলিকান এ কাজ করেছেন। আমি এই যুদ্ধকে পঞ্চম জনের দিকে ঠেলে দিতে চাই না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat