×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-১৮
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার উপসাগরীয় এ দেশে বৈঠক চলকালে তিনি এ আহ্বান জানান। খবর এএফপি’র।
দোহা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মানবাধিকারের প্রতি সম্মান জানাতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে তালেবানের ওপর চাপ বৃদ্ধি করেছে। কাতারে তালেবানের একটি রাজনৈতিক দপ্তর রয়েছে। আর এটি দেশটির সরকারের আমন্ত্রণে চালু করা হয়।কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুলরাহমান আল-থানি ও তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের মধ্যে দোহায় বৈঠকের পর সর্বশেষ এ আহ্বান জানানো হলো।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ওই বৈঠকে আফগানিস্তানের সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যলোচনা করা হয় এবং সেখানে আলোচনায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা, জাতীয় ঐক্য অর্জনের প্রয়োজনীয় প্রচেষ্টা জোরদার, ব্যাপক রাজনৈতিক সমাধান ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করার ওপর বেশি গুরুত্ব দেয়া হয়।’বিবৃতিতে আরো বলা হয়, ‘আফগান জনগণের গুরুত্বপূর্ণ অর্জন ধরে রাখা নিয়েও আলোচনা করা হয়।তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও ডেপুটি নেতা বারাদারকে এ জঙ্গি গ্রুপের শাসনের আওতায় আফগানিস্তানের সম্ভাব্য ভবিষ্যত নেতা হিসেবে দেখা হচ্ছে।উল্লেখ্য, দোহা বিগত কয়েক মাস ধরে তালেবান ও সদ্য সাবেক আফগান সরকারের মধ্যে অন অ্যান্ড অফ লাইন বৈঠকের ব্যবস্থা করছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat