×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-২৭
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার আফগানিস্তানের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। কূটনীতিকরা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
কূটনীতিকরা এএফপি’কে বলেন, গুতেরেস আগামী সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফান্স, রাশিয়া ও চীনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
তারা আরো বলেন, তথাকথিত পি-৫ দেশের কিছু সদস্য দেশ কয়েকদিন ধরে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করে আসছে।
এক কূটনীতিক জানান, এ ব্যাপারে রাশিয়া তেমন কিছু না বললেও নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যে দেশের সকলে বৈঠকে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
গুতেরেসের এক মুখপাত্র বৈঠকের খবর নিশ্চিত করেছেন। নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী ১০ সদস্য দেশকে এ বৈঠকে অন্তর্ভূক্ত করা হবে না।
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দ্রুত দখল করে নেয়ার এক দিন পর ১৬ আগস্ট দেশটির বিষয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিষদ সর্বশেষ বৈঠক করে।
আফগানিস্তান বিষয়ে জাতিসংঘ প্রস্তাব নিয়ে ব্রিটেন ও ফান্স কাজ করার পর সোমবারের এ বৈঠক ডাকা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat