×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ তালেবানের অধীনে নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ তালেবান ইতোমধ্যে নারীদের অধিকার বিষয়ক তাদের অঙ্গীকার নিয়ে অবহেলা শুরু করেছে।
আফগানিস্তানে নারী বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি এলিসন দেভিদিয়ান বুধবার বলেছেন, তালেবান নারী অধিকার নিয়ে বারবার একই বিবৃতি দিচ্ছে। তারা বলছে, ইসলামের আলোকে তারা নারীদের সম্মান জানাবে। কিন্তু প্রতিদিনই আমরা নারী অধিকার নিয়ে উল্টো খবর পাচ্ছি।
নিউইয়র্কে সাংবাদিকদের সাথে এক ভিডিও কনফারেন্সে এলিসন আরো বলেন, উদাহরণ হিসেবে বলা যায় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি কিছু প্রদেশে নারীদের কাজে যাওয়াও বন্ধ করে দেয়া হয়েছে। 
এদিকে তালেবান মঙ্গলবার যে সরকারের ঘোষণা দিয়েছে সেখানে কোন নারীকে রাখা হয়নি। 
এ প্রেক্ষিতে এলিসন বলেন, তাদের এ সরকারের ঘোষণায় তারা যে সত্যিকার অর্থে ব্যাপক ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ তা দেখানোর গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেছে। 
উল্লেখ্য, তালেবান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তাদের শাসনামলে নারী অধিকারে কঠোর বিধি নিষেধ আরোপ করে। 
বর্তমানে অধিকাংশ নারী ও নারী অধিকারকর্মী তালেবানের পূর্বনীতি বাস্তবায়নেরই আশংকা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat