×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ১০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া বুধবার সাগর অভিমুখে দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী সিউল সফর করার পর তারা এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। এদিকে কয়েক দিন আগে পিয়ংইয়ং সফলভাবে তাদের দূর পাল্লার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল। খবর এএফপি’র।
এক বিবৃতিতে সিউলের জয়েন্ট চিফ্স অব স্টাফ জানান, বেইজিং হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক মিত্র এবং বাণিজ্য ও সহযোগিতার প্রধান অংশীদার। যদিও পিয়ংইয়ং মহামারি করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে গত বছরের গোড়ার দিকে তাদের সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকেই স্বঘোষিত নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়া তাদের মধ্যাঞ্চল থেকে দেশটির পূর্ব উপকূলের সাগর অভিমুখে ‘অজ্ঞাতনামা দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে।
ক্ষেপণাস্ত্র দু’টির রেঞ্জের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু উল্লেখ না করে তারা আরো জানায়, ‘দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছে।’
চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনার জন্য সিউল সফরের পর এ দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা  চালানো হলো।
‘ইয়োনহাপ নিউজ এজেন্সি’ পরিবেশিত খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে কথা বলার সময় ওয়াং আশা করেন যে কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারে সকল দেশকে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন, ‘কেবলমাত্র উত্তর কোরিয়া নয়, আরো অনেক দেশ সামরিক কর্মকা- চালাচ্ছে।’
এক্ষেত্রে  তিনি বলেন, ‘সংলাপ ফের শুরু করার ব্যাপারে আমরা সকলে একত্রে কাজ করে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat