×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-১৯
  • ১২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 অভিন্ন ও সামঞ্জস্যপূর্ণ সাজার চর্চা নিশ্চিত করতে সাজা প্রদানে নির্দেশিকা বা নীতিমালা প্রণয়ন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ। 
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। 
সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিটটি দায়ের করেন।
রিটে গত বছরের ১ ডিসেম্বর যাবজ্জীবন মানে ৩০ বছরের কারাদন্ড সংক্রান্ত আপিল বিভাগের রায়ে সাজাপ্রদান সংক্রান্ত নির্দেশনার প্রসঙ্গ রয়েছে। রিটে বলা হয়, নির্দেশিকার অনুপস্থিতিতে বিস্তৃত এখতিয়ারের কারণে বিচারককে অনিশ্চিত ও অসামঞ্জস্যপূর্ণ সাজা প্রদানে পরিচালিত করে, যা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, আইন কমিশনের চেয়ারম্যানকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat