×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-০৫
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে গত মে মাসে আটক মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে দ্বিতীয় ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।তার আইনজীবী থান জাও অং মঙ্গলবার এ কথা জানান।
মিয়ানমার ছেড়ে যাওয়ার সময় ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেনস্টারকে আটক করা হয়।
সামরিক জান্তার বিরুদ্ধে ভিন্নমতকে উস্কে দেয়ার অভিযোগে তার বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে।
এদিকে সোমবার ইয়াংগুনের ইনসেইন কারাগারে সর্বশেষ শুনানিকালে তার বিরুদ্ধে নতুন করে অবৈধ মেলামেশার অভিযোগ আনা হয়। এতেও তার সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে।তার আইনজীবী এ কথা জানিয়ে বলেন, আগামী ১৫ অক্টোবর তার দ্বিতীয় মামলার বিচার কাজ শুরু হতে পারে।
ফেনস্টার(৩৭) প্রায় একবছর ধরে ফ্রন্টিয়ারে কাজ করছিলেন। পরিবারের সাথে সাক্ষাতের জন্য দেশের উদ্দেশ্যে রওনা হবার পর গত ২৪ মে তাকে আটক করা হয়।আসস্টে আমেরিকান সাংবাদিকদের সাথে কনফারেন্স কলে তার পরিবারের সদস্যরা জানান, আটক অবস্থায় তিনি সম্ভবত কোভিড-১৯ এর আক্রান্ত হয়েছেন।গত ১ ফেব্রুয়ারি অং সান সুকির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে মিয়ানমারে উত্তেজনা ও অস্থিরতা চলছে।দেশটিতে এ পর্যন্ত একশরও বেশি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।পর্যবেক্ষক গ্রুপ রিপোটিং আসিয়ান এ কথা জানিয়ে বলেছে, এখনও ৪৮ জন আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat