×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে মঙ্গলবার ২০ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেলে কয়েক শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হােিয়ছে। পুলিশের বরাত দিয়ে কলম্বো গেজেট জানায়, ত্রিঙ্কোমালি জেলার কিন্নিয়ার কুরিঞ্চঙ্কারনি সেতুর কাছে ফেরিটি ডুবে গেলে অন্তত: ১১ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র। 
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নৌবাহিনীর বরাত দিয়ে কলম্বো পেজ জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী ডুবে যাওয়া ফেরি থেকে কয়েক জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন স্কুল শিশুও রয়েছে।
নৌবাহিনী জানায়, তারা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার জন্য অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে র‌্যাপিড অ্যাকশন বোট স্কোয়াড্রন (আরএবিএস), স্পেশাল বোট স্কোয়াড্রন (এসবিএস) এবং ডুবুরি দল মোতায়েন করা হয়েছে। 
পুলিশ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat