×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া আগামী বছর যতো তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে বহুমুখী হামলা চালানোর পরিকল্পনা করছে। হামলায় এক লাখ ৭৫ হাজার রুশ সৈন্যের অংশ নেয়ার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে শুক্রবার এ কথা বলা হয়।
এদিকে ইউক্রেনও সতর্ক করে বলেছে, রাশিয়া সম্ভবত আগামী মাসে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, মস্কোর পরিকল্পনায় এক লাখ ৭৫ হাজার সৈন্যের অংশগ্রহণে বড় ধরনের হামলার প্রস্তুতি রয়েছে। 
গেয়েন্দা তথ্যের ওপর কোন ধরনের মন্তব্য করবে না উল্লেখ করে পেন্টাগণ বলেছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে এই তথ্যে আমরা গভীরভাবে উ্দ্বিগ্ন। 
অপ্রকাশিত মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংন পোস্ট আরো বলছে, রুশ সৈন্যদের ইউক্রেন সীমান্তের চারটি অবস্থানে জড় করা হচ্ছে। 
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজিনিকভ বলেছেন, রাশিয়া সীমান্তের কাছাকাছি প্রায় এক লাখ সৈন্য জড়  করেছে। 
তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। 
এদিকে উত্তেজনা হ্রাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভিডিও কলে অংশ নেবেন বলে উভয়পক্ষ থেকে শুক্রবার নিশ্চিত করা হয়েছে। 
উল্লেখ্য, মস্কো ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে। এছাড়া মস্কো পূর্ব ইউক্রেনের কিয়েভে সংঘাতরত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে। এ সংঘাতে ১৩ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat