×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেনমার্কে করোনার ‘ওমিক্রন’ ধরনে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে দ্রুত বাড়ছে। দেশটিতে রোববার ওমিক্রনে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে। ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়। 
ডেনমার্কে গত ৪৮ ঘন্টায় করোনার এ ধরনে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে। শুক্রবার নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ১৮ এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জন। দ্য ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্টোল (ইসিডিসি) এর আগে নরওয়ে ও আইসল্যান্ডসহ পুরো ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৮২ বলে জানিয়েছিল। এ ধরন ইউরোপের ১৭টি দেশে ছড়িয়েছে বলেও ইসিডিসি জানায়। 
এদিকে ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এখন এমন লোকের মধ্যেও এই ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে যারা বিদেশে ভ্রমণ করেননি কিংবা ভ্রমণকারীদেরও সংম্পর্শে আসেননি। এ থেকে ধারনা করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে অশনাক্ত কমিউনিটি ট্রান্সমিশন চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat