×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-১১
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ দ্বিতীয়বারের মতো কোভিড- ১৯ এ আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি এ কথা জানান। তার উপসর্গ মৃদু বলেও তিনি উল্লেখ করেন।
টুইটারে তিনি বলেন, আপনাদের জানাচ্ছি যে আমি কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছি। তবে উপসর্গ মৃদু। আমি আইসোলেশনে থাকব এবং ভার্চুয়ালি অফিস করবো।
সুস্থ না হওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রী আদান অগাস্তো লোপেজ সকালের নিয়মিত প্রেস ব্রিফিং ও অন্যান্য পাবলিক ইভেন্টগুলো চালিয়ে নেবেন বলে প্রেসিডেন্ট উল্লেখ করেন।
প্রেসিডেন্ট লোপেজ ২০২১ সালের প্রথম দিকে করোনা থেকে সুস্থ হন। গত ৭ ডিসেম্বর তিনি বুস্টার ডোজ গ্রহণ করেন। এর আগে তিনি আ্যস্ট্রাজেনকার টিকা নেন।
উল্লেখ্য, বিশ্বের অনেক দেশের মতো মেক্সিকাতেও করোনার নতুন ঢেউ আছড়ে পড়ছে।
দেশটিতে শুক্রবারের সরকারি হিসেবে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। তবে আগের ঢেউয়ের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat