×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টোংগায় গত মাসের ভয়াবহ অগ্ন্যুপাতের পর প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, সংক্রমনের সংখ্যা দ্বিগুণ হয়ে ৬৪ হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইয়া পিউকালা বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ করোনা রোগী শনাক্ত হয়েছে। গতমাসের অগ্ন্যুপাতের আগ পর্যন্ত ভাইরাসমুক্ত টোংগায় এটি একটি রেকর্ড।
টোংগায় করোনা সংক্রমণ কিভাবে ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি। তবে সন্দেহ করা হচেছ অষ্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জাপান ও নিউজিল্যান্ড যেসব ত্রাণ সরবরাহ করেছে সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে। যদিও ত্রাণ সরবরাহের ক্ষেত্রে কঠোর কোয়ারেন্টিন নীতি গ্রহণ করা হয়েছিল।
টোংগার প্রায় এক লাখ বাসিন্দা লকডাউনের আওতায় রয়েছে। তারা ঘরে থাকার নির্দেশ পালন করছে। এছাড়া ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ বন্ধ রয়েছে।
কিন্তু করোনা নিয়ন্ত্রণে বিধি নিষেধ জারি হওয়ায় ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত  হচ্ছে।
উল্লেখ্য, গতমাসে টোংগায় ভয়াবহ অগ্ন্যৎপাতের পর ব্যাপক বিপর্যয় দেখা দেয়। বড় ধরনের সুনামিও আঘাত হানে। ফলে সমুদ্র তলদেশের ক্যাবল লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দেশটির সাথে যোগাযোগে সংকট দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat