×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেদারল্যান্ডে ১০ কোটি  ৬০ লাখেরও বেশি ইউরো সংগ্রহ করা হয়েছে। সোমবার ত্রাণ সংগ্রহ গ্রুপ একথা জানায়। খবর এএফপি’র।
রেডক্রস ও ইউনিসেফ নেদারল্যান্ডসহ এ অর্থ সংগ্রহের কাজে নিয়োজিত ১১টি মানবিক গ্রুপের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দিবসের এই পদক্ষেপ শেষে হিসাব করে দেখা যায় মোট ১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ইউরো সংগ্রহ হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনকে সহায়তায় এ অর্থ সংগ্রহ অব্যাহত থাকবে। এক্ষেত্রে গত ১ মার্চ থেকে অনুদান নেয়া শুরু করা হয়।
সংগঠনগুলো জানায়, ‘৭৫ লাখ শিশুসহ ইউক্রেনের কোটি কোটি মানুষের জন্য এ যুদ্ধ পরিস্থিতি একেবারে উদ্বেগজনক।’
তারা জানায়, ‘এ অর্থ উত্তোলন করে তাদেরকে হাসপাতাল সেবা, খাদ্য, আশ্রয় ও মানসিক সহায়তার মতো জীবন রক্ষাকারী জরুরি ত্রাণ দিয়ে সহায়তা করা যেতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১০ কোটি ছয় লাখ ইউরোর মধ্যে ডাচ সরকারের দেড় কোটি ইউরো অন্তর্ভূক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat