×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের একটি রাসায়নিক কারখানার ফুটো দিয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়াতে শুরু করায় উত্তরাঞ্চলীয় শহর নভস্লিটসিয়ার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
সোমবার একজন কর্মকর্তা এ কথা জানান।
এদিকে এই এলাকায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের তুমুল লড়াই চলছে।
সুমির আঞ্চলিক গভর্ণর দিমিত্রো ঝিভিতস্কি জানান, সুমিখিমপ্রম সার কারখানার ফুটো থেকে অ্যামোনিয়া নির্গত হয়ে এটি ২.৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারন জানা যায়নি। তবে এর প্রভাব এড়াতে বাসিন্দাদের ভবনের বেসমেন্ট কিংবা নিচু কোন জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
ঝিভিতস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেন, অ্যামোনিয়া বাতাসের চেয়ে হালকা। তাই সুরক্ষার জন্য সকলের বেসমেন্ট অথবা নিচু ফ্লোরে আশ্রয় নেয়া উচিত।
তিনি আরো জানান, ক্রুরা সুমি শহরের কাছের এ কারখানায় বাতাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
রাজধানী কিয়েভ থেকে ২২০ মাইল পূর্বে সুমি শহরের কাছের এই কারখানায় রাসায়নিক সার উৎপন্ন  হয়।
যুদ্ধ পূর্বকালে এই শহরে প্রায় আড়াই লাখ লোকের বসবাস ছিল। কয়েক সপ্তাহ ধরে এখানে তুমুল লড়াই চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat