×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, নিহত ফিলিস্তিন-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ’র দাফন অনুষ্ঠানে ইসরাইলি পুলিশের অনুপ্রবেশে মার্কিন যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, ‘আজকে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় ইসরাইলি পুলিশের অনুপ্রবেশের চিত্র দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি।’
তিনি বলেন, ‘প্রতিটি পরিবারই তাদের প্রিয়জনকে মর্যাদাপূর্ণভাবে চিরবিদায় জানানোর অধিকার রাখে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের ইসরাইলি এবং ফিলিস্তিন সমপক্ষীয়দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং সবাইকে শান্ত থাকার জন্য এবং উত্তেজনা বাড়ে এমন পদক্ষেপ এড়ানোর আহবান জানাচ্ছি।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও এর আগে এই চিত্রগুলোকে ‘স্পস্টতই গভীর বিরক্তির’ বলে উল্লেখ করেছেন এবং মার্কিন মিত্র ইসরাইলকে স্পস্টভাবে নিন্দা না জানিয়ে অনুপ্রবেশের জন্য ‘দু:খ’ প্রকাশ করেন।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, আবু আকেলেহ’র কফিন মাটিতে পড়ে যাওয়া বন্ধ করার জন্য কফিন বহনকারীরা জোর চেষ্টা চালাচ্ছেন, কারণ ইসরাইলি পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করে এবং শোক পালনকারীদের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা কেড়ে নিচ্ছে।
 অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে তল্লাসি কভার করার সময় আল জাজিরার খ্যাতিমান সাংবাদিক আবু আকেলেহকে ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat