×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১৩
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে বিদেশে অবস্থান করায় দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে । বুধবার পার্লামেন্টের স্পিকার এই ঘোষণা দেন। খবর এএফপি’র।
হাজার হাজার বিক্ষোভকারী উভয়ের পদত্যাগ দাবি করলেও স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদানা এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন,  ‘প্রেসিডেন্ট  রাজাপাকশে আমাকে জানিয়েছেন, দেশে অনুপস্থিত থাকায় তিনি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।’ তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। এর আগের খবর হচ্ছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে মালদ্বীপে পালিয়ে গেছেন এবং এর কয়েক ঘন্টা পর সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat