×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ১১৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ তুলে দেশটিতে কোনো ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া মঙ্গলবার বলেন, ‘আপনারা (যুক্তরাষ্ট্র ও মিত্ররা) যে পরিকল্পনা করছেন তা থেকে বিরত থাকতে আমি আপনাদের ফের অনুরোধ করছি।’ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে অনুসন্ধানের একটি প্রস্তাব মঙ্গলবার এনেছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার ভেটোতে তা ভেস্তে যায়। এ সময় ভ্যাসিলি নেবেনজিয়া এ কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ‘কোনো ধরনের অবৈধ সামরিক পদক্ষেপ গ্রহণ করলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।’ তবে পশ্চিমা নেতারা জানিয়েছেন, সিরিয়ার দৌমায় কারা রাসায়নিক হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে তারা একসাথে কাজ করতে সম্মত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সিরিয়ার সরকারের রাসায়নিক অস্ত্রকে লক্ষ্য করে নেওয়া হবে। তথ্য : বিবিসি ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat