×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান বাহিনীর দখলকৃত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র ছেড়ে যেতে বাধ্য করার জন্য ‘অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রাশিয়া সম্প্রতি এই এলাকা থেকে আশপাশে হামলা জোরদার করেছে।
জেলেনস্কি বৃহস্পতিবার তার দৈনিক ভিডিও বার্তায় বলেছেন, ‘জাপোরিঝিয়া থেকে দখলদারদের তাড়াতে সমগ্র বিশ্বকে অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে হবে।’
‘শুধুমাত্র রাশিয়ানদের সম্পূর্ণ প্রত্যাহার সমগ্র ইউরোপের জন্য পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করবে’ উল্লেখ করে তিনি ‘রাশিয়ান পারমাণবিক ব্ল্যাকমেল’ এর নিন্দা করেন।
২৪ ফেব্রুয়ারি মস্কোর আক্রমণ শুরু করার পরপরই মার্চ মাস থেকে রাশিয়ান সৈন্যরা দক্ষিণ ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রটি দখল করে রেখেছে। এটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
বৃহস্পতিবার রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে প্লান্টের কাছে নতুন গোলাগুলির জন্য অভিযুক্ত করেছে, তবে তাদের দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
১৯৮৬ সালে চেরনোবিল বিপর্যয়ের সম্মুখীন হওয়া দেশটিতে পারমাণবিক বিপর্যয়ের আতঙ্কের মধ্যে গত সপ্তাহে প্লান্টের কাছে বোমা হামলা চালানো হয়েছিল।
ইউক্রেনের রাষ্টীয় পারমাণবিক সংস্থা এনারগোঅটম বৃহস্পতিবার বলেছে যে, তেজস্ক্রিয় পদার্থগুলি হামলার কাছাকাছি ছিল এবং বিকিরণ সেন্সরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন, এটি ‘গুরুতর সময়’ কারণ যুদ্ধ জাপোরিঝিয়াতে একটি ‘গুরুতর’ সংকটের জন্ম দিয়েছে।
রাফায়েল গ্রসি দাবি করেছেন যে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে যত তাড়াতাড়ি সম্ভব সাইটে প্রবেশাধিকার দেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat