×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জ্বালানির সন্ধানে উপসাগরীয় কয়েকটি দেশ সফর করছেন।
দুই দিনের উপসাগরীয় দেশ সফরের শুরুতে শনিবার তিনি সৌদি আরব আসেন এবং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।
ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়ার কাছ থেকে জ্বালানি না পাওয়ার ব্যর্থতা ঘুচাতে মূলত ওলাফ উপসাগরীয় কয়েকটি দেশ সফর করছেন। তার সঙ্গে রয়েছে ছোট একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। ওলাফ চাচ্ছেন তেল ও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সাথে জ্বালানি অংশীদারিত্ব গড়ে তুলতে।
 সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় বৈঠক করেন।
তবে, সালমানের সাথে তার বৈঠকটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। কারণ, ইস্তাম্বুলের সৌদি কনুস্যলেটে সাংবাদিক জামাল খাসোগির নির্মম হত্যাকান্ডের সাথে সালমানের নাম জড়িয়ে যাওয়ায় পশ্চিমের দেশগুলোর সাথে তার সম্পর্কে টান পড়ে যায়।
এ প্রেক্ষিতে সালমানের সাথে বৈঠকের পর ওলাফ জার্মান সাংবাদিকদের বলেন, মানবাধিকার সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।
খাসোগির হত্যাকান্ডের পর জার্মান সরকার তীব্র ভাষায় এর নিন্দা জানিয়েছিল। এ সফরের প্রাক্কালে জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তাদের অবস্থানের কোন হেরফের হবে না।
তবে, জীবাশ্ম জ্বালানির রপ্তানিকারক ও আঞ্চলিক শক্তিধর দেশ হিসেবে সৌদি আরবের কার্যত শাসক সালমানের সাথে একটি ‘দৃঢ় কম সম্পর্ক’ প্রয়োজন বলে জার্মান সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হয়েছে।
বলা হয়েছে, সালমান সম্ভবত আগামী ১০, ২০ কিংবা ৩০ বছর দেশটির নেতৃত্ব দেবেন।
ওলাফ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে শনিবার সৌদি আরব ত্যাগ করেন। আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সাথে রোববার সকালে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। একইদিনে তিনি গ্যাস সমৃদ্ধ কাতার যাবেন এবং আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাথেও বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat