×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের পুলিশ কমান্ড বুধবার সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর প্রায় দুই সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে।
হিজাবের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্রের কঠোর নিয়ম মাথার স্কার্ফ এবং শালীন পোশাক লঙ্ঘনের অভিযোগে তেহরানে গ্রেফতার হওয়ার পর মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি মহিলা মারা যাওয়ার পর রাতভর চলমান বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা এবং কিছু দাঙ্গাবাজরা যে কোনো অজুহাত ব্যবহার করে জাতির শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বস্তি বিঘিœত করতে চাইছে।’
ফার্স বার্তা সংস্থার খবরে পুলিশের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘প্রতিবিপ্লবী এবং বৈরী মহল দেশের যে কোনো স্থানে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘিœত করার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা সর্বশক্তি দিয়ে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করবে।’
ফার্স বার্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে যে, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যু পর থেকে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা শনিবারের ৪১ জন থেকে বেড়ে ‘প্রায় ৬০  জনে’ দাঁড়িয়েছে।
কর্মকর্তারা সোমবার বলেছেন, মানবাধিকার কর্মী, আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় ১,২০০ লোককে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat