×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে আগাম নির্বাচনের দাবিতে শুক্রবার রাজধানী ইসলামাবাদে "লং মার্চ" শুরু করেছেন। ইমরান খানের নেতৃত্বে রাজপথের এই আনেন্দালন সেদেশের সরকারকে বেশ চাপের মুখে ফেলেছে। 
সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা ইমরান এপ্রিল মাসে তার জোটের কিছু অংশীদারদের দল ত্যাগের পর এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। তবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখনো  নিজের ব্যাপক জনসমর্থন বজায় রাখতে পেরেছেন ইমরান। খবর এএফপি’র।
হাজার হাজার লোক এই কাফেলায় যোগ দেয়। তারা আগামী সপ্তাহব্যাপী প্রায় ৩৮০ কিলোমিটার পথ লং মার্চ করে লাহোর থেকে ইসলামাবাদে আসবে। এ সময় পথে বিভিন্ন স্থানে পথসভা করবে। এ সব সভায় হাজার হাজার সমর্থক যোগ দিবে বলে ধারনা করা হচ্ছে।  
শুক্রবার লাহোরে অংশ নিতে আসা মুহম্মদ মাজহার, (৩৬) বলেন,  ‘আমাদের  দেশকে লুটেরা ও চোরদের থেকে মুক্ত করতে হবে, যারা নিজেদের স্বার্থে  দেশের অর্থ হাতিয়ে নিচ্ছে’। মাজহার বলেন , ‘আমাদের দেশকে বাঁচাতে হবে এবং এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তাই আমি ইমরান খানকে সমর্থন করছি।’
রাজধানীতে ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিছিলকারিদের বাধা প্রদানে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে যথোপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে । মে মাসে একই ধরনের বিক্ষোভ চলাকালে ইমরান খানের সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
২০১৮ সালে ইমরান খান একটি দুর্নীতি-বিরোধী প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে রাজনীতিতে পরিবর্তনে বিশ্বাসী ভোটারদের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। তবে তার অর্থনীতির অব্যবস্থাপনা এবং তার উত্থানে সহায়তা করার জন্য অভিযুক্ত এক সামরিক শক্তির পতনে তার ভাগ্যে সিলমোহর এঁটে দেয়।
বৃহস্পতিবার রাতে  প্রকাশিত এক ভিডিও বার্তায় খানকে বলতে শোনা যায়, ‘আমি গ্রেফতারসহ  কোনো কিছুতেই ভয় পাই না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat