×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সৌদি আরবে শীর্ষ বৈঠকে উপসাগরীয় দেশগুলোর সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা ও জ্বালানি সম্পর্কের অঙ্গীকার করেছেন।
সৌদি আরব সফরের তৃতীয় ও শেষ দিনে শি ছয় সদস্য বিশিষ্ট গালফ কোঅপারেশন কাউন্সিল(জিসিসি) এবং চায়না-আরব নেৃতৃবৃন্দের সাথে শীর্ষ বৈঠকে অংশ নেন।
এর একদিন আগে শি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বাদশাহ সালমানের সাথে সাক্ষাত করেন। উভয়ের বৈঠক শেষে সমাঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
চায়না-জিসিসি’র শীর্ষ সম্মেলনের শুরুতেই শি জিন পিং বলেন, জিসিসি দেশগুলোকে তাদের নিরাপত্তা বজায় রাখা এবং উপসাগরীয় অঞ্চলের জন্যে একটি সম্মিলিত নিরাপত্তা কাঠামো তৈরিতে চীন নিশ্চিত সহযোগিতা অব্যাহত রাখবে।
এছাড়া চীন জিসিসি দেশগুলো থেকে চলমান ভিত্তিতে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাথে বৈরি সম্পর্কে থাকা চীনের সাথে সৌদি আরব দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে আসছে। যদিও সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এ প্রেক্ষিতে চীন- সৌদির এ কূটনৈতিক উদ্যোগ উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটি শি’র সফরের আগে বলেছিল, বিশ্বজুড়ে চীন তার প্রভাব বিস্তারের অংশ হিসেবে সফরের এ উদ্যোগ নিয়েছে।
যদিও চীনের পক্ষে বলা হয়েছে করোনাকালে চীন-সৌদি উভয় দেশের হোঁচট খাওয়া অর্থনীতি চাঙ্গা করাই তাদের মূল লক্ষ্য।
সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান জনগণের আশা আকাক্সক্ষার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য পূরণে চীন ও সৌদি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
করোনা মহামারি শুরুর পর চীনের বাইরে শি’র এটি ছিল তৃতীয় সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat