×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরাইলে বিচার ব্যবস্থার আমূল সংস্কারের বিরুদ্ধে শনিবার দেশজুড়ে লাখ লাখ ইসরায়েলি বিক্ষোভ করেছে।
টানা দশম সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে।
সরকারের এ সংস্কার পরিকল্পনাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন সমালোচকেরা।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদনের জন্যে যেসব পদক্ষেপ নিচ্ছে তারই প্রেক্ষিতে সর্বশেষ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।।
ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে,  উপকূলীয় শহর তেল আবিবে সবচেয়ে বড়ো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক লাখ বিক্ষোভকারী অংশ নেয়। এদের অনেকেই ইসরায়েলের নীল-সাদা পতাকা ওড়াচ্ছিল।
বিক্ষোভকারিদের একজন প্রযুক্তি উদ্যোক্তা রণ শাহর এএফপিকে বলেছেন, আমি বিক্ষোভ করছি কারণ নতুন সরকার যে পদক্ষেপগুলি নিতে চায় তা ইসরায়েলি গণতন্ত্রের জন্য  বাস্তব ও তাৎ্ক্ষণিক হুমকি বয়ে আনবে।
নব্বই লাখেরও বেশি জনসংখ্যার দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী হাইফাতে প্রায় ৫০ হাজার ও বেরশেবাতে ১০ হাজার লোক  বিক্ষোভ করেছে।
পুলিশ  তেল আবিবের রিং রোডে সড়ক অবরোধকারী তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। তবে অন্য সমাবেশগুলিতে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পার্লামেন্টের আইন কমিটির চেয়ারম্যান সিমচা রটম্যান ভোটের আগে রোববার থেকে বুধবার পর্যন্ত সরকারের সংস্কারের অংশগুলির ওপর দৈনিক শুনানির সময় নির্ধারণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat