×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া সোমবার স্বল্পপাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি ছিল তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পাঁচ বছরের মধ্যকার বৃহত্তম যৌথ সামরিক মহড়া সম্প্রতি শেষ করেছে। আর সিউল ও ওয়াশিংটনের যৌথ উভগামী অবতরণ মহড়া চালানোর এই সময়ে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
এদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই ধরনের সকল মহড়াকে আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে এবং পিয়ংইয়ং এ ব্যাপারে বারবার সতর্ক করে দিয়ে বলেছে, তারা এসব মহড়ার জবাব দিতে ‘অপ্রতিরোধ্য’ পদক্ষেপ নেবে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর হোয়াংহাই প্রদেশের জুংওয়া এলাকা থেকে সকাল ৭ টা ৪৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২৪৭ টা) পূর্ব সাগর অভিমুখে উৎক্ষেপণ করা দুটি স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’ এটি জাপান সাগর নামে পরিচিত বলেও উল্লেখ করা হয়।
তিনি আরো বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আরো উৎক্ষেপণের বিরুদ্ধে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।’
এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের গণমাধ্যম বলেছে, উভয় ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়ার আগে একটি অনিয়মিত গতিপথে উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat