×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৪১৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দেশের সর্ববৃহৎ কৃষক সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ৯ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এরপর সকাল ১০টায় কৃষক লীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও কৃষকরতœ শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কৃষক লীগের সম্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
মতিয়া চৌধুরী বলেন, পৃথিবীর সব দেশে শ্রমিকদের গুরুত্ব দেয়া হয়। বঙ্গবন্ধু বাংলাদেশে কৃষকদের অধিক গুরুত্ব দিয়ে কৃষক, শ্রমিক ও জনতা নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রয়াস করেছিলেন। তিনি বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীদের তাদের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat