×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লির সরকারি বাংলো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদির উপাধি নিয়ে মন্তব্যের কারণে মানহানি মামলার রায় স্থগিতের আবেদন আদালত প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরে তিনি এই সিদ্ধান্ত নেন। শনিবার (২২ এপ্রিল) সকালেই দিল্লির তুঘলক লেনের বাংলো থেকে বেরিয়ে যাবেন তিনি। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, রোববারের (২৩ এপ্রিল) মধ্যে বাড়ি খালি করার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে লোকসভার হাউজিং প্যানেল। লোকসভার সদস্য হিসেবে রাহুল ২০০৫ সাল থেকে এই বাংলোতে বসবাস করছিলেন।
ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মানহানি মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৫২ বছর বয়সী রাহুলকে। এরপর লোকসভার সদস্য পদ থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। গত ২৩ মার্চ গুজরাটের সুরাট জেলার একটি ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। 
এরপর ২৭ মার্চ বাংলো খালি করার নোটিশ পান রাহুল। সুরাটের আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ফলে লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার তার পথ আপাতত বাধাগ্রস্ত।
রাহুল সরকারি বাড়ি খালি করতে রাজি হওয়ার পর বেশ কয়েকজন কংগ্রেস নেতা তাকে থাকার জন্য একটি বাড়ি দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু রাহুলের অফিস থেকে জানানো হয়েছে, তিনি সরকারি বাংলো ছেড়ে দিল্লির ১০ জনপথে তার মা সোনিয়া গান্ধীর বাংলোতে চলে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat