×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ১২৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে।‘ক্ষমতায় থাকতে এই দলটি দেশের অর্থ বিদেশে পাচার করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পেরে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য নানান ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। তাই তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে কোনো লাভ হবে না, এদেশের জনগণ উন্নয়ন সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় আনবে।’
এনামুল হক শামীম আজ শুক্রবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া হতে চর-সলিমাবাদ পর্যন্ত যমুনা বামতীর’কে ভাঙ্গন হতে নদীতীর রক্ষাকল্পে ‘নদীতীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট যথার্থ ভূমিকা রাখবে। এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। গত তিন বছরে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সারাবিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়েছে। সেই অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করতেই প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী বলেও তিনি উল্লেখ করেন।
শামীম বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণেই সারাদেশে নদীভাঙন কমে এসেছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদী ভাঙন থেকে রক্ষা পাবে। 
তিনি প্রকল্প-সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বরেন, গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল ও আহসানুল হক টিটু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat