×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৯৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতৃবন্দের সাথে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। ইউক্রেনের শস্য রপ্তানী চুক্তি থেকে মস্কোর বেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারনে আন্তর্জাতিক অঙ্গনে কোনঠাসা রাশিয়াকে আফ্রিকার কয়েকটি দেশ সমর্থন জুগিয়ে যাচ্ছে। কিন্তু শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার কারনে আফ্রিকান দেশগুলোকে এর পরিণাম ভোগ করতে হবে।
শীর্ষ সম্মেলনে অংশ নেয়া অন্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সাথে আমাদের সহযোগিতা একটি নতুন মাত্রায় পৌঁছেছে। আমরা একে আরো জোরদার করতে আগ্রহী।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ আফ্রিকার ১৭ দেশের নেতা সম্মেলন অংশ নিচ্ছেন। শীর্ষ সম্মেলনটি বৃহস্পতি ও শুক্রবার এই দু’দিন চলবে।
এদিকে শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকান রাষ্ট্রগুলোকে পশ্চিমা দেশগুলো বাধা দিচ্ছে বলে ক্রেমলিন অভিযোগ করেছে। 
শীর্ষ সম্মেলনটি প্রথম ২০১৯ সালে রাশিয়ার সোচিতে অনু্িষ্ঠত হয়েছিল। এবার নিয়ে এটি দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat