×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৯৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওডেসাকে লক্ষ্য করে চালানো রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে ইউক্রেন। কৃষ্ণ সাগর উপকূলে দেশটির দক্ষিণাঞ্চলে মস্কোর একের পর এক হামলা চালানোর ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
টেলিগ্রাম বার্তায় অপারেশনাল কমান্ড সাউথ লিখেছে, ‘শত্রুরা রাতে ওডেসা অঞ্চলে তিনবার হামলা চালিয়েছে। তারা এসব হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।’
সামরিক বাহিনী জানায়, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সকল হামলা প্রতিহত করেছে। তবে এগুলোর ধ্বংসাবশেষ পড়ে ওডেসা শহরের কেন্দ্রে একটি ছাত্রাবাস এবং একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনজন শ্রমিক আহত হয়।
তারা আরো জানায়, বিস্ফোরণে বেশ কয়েকটি ভবনের জানালা এবং বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক গাড়িরও ক্ষতি হয়। দমকলকর্মীরা দ’ুটি স্থানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
টেলিগ্রামে সামরিক বাহিনীর শেয়ার করা ছবি ও ভিডিও ফুটেজে দমকলকর্মীদেরকে একটি বহুতল সুপারমার্কেটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেখানে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা যাচ্ছে।
গত মাসে মস্কো একটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা জোরদার করেছে। চুক্তিটি সংঘাত চলাকালে কিয়েভকে নিরাপদে তাদের শস্য রপ্তানির সুযোগ করে দিয়েছিল।
চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মস্কো ওডেসা অঞ্চলের বিভিন্ন বন্দর লক্ষ্য করে হামলা চালায়। আর এসব বন্দর ইউক্রেনের শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat