×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৩৫১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জনগণ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে। 
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি। তবে তাদের সহিংসতার কারণে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ রাজপথে রয়েছে। বিএনপি-জামায়াত ২০১৪ ও ২০১৮ সালে পরাজিত হয়েছিল। সামনেও তারা পরাজিত হবে। তাই তাদের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ রোধ করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’ 
বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় বাসন থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুল বারীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, সাবেক যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, যুগ্ম আহ্বায়ক কবির মন্ডল, বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি শান্তি মিছিল চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
এর আগে সকাল থেকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে শান্তি সমাবেশে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat