×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৭৬২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ায় শুক্রবার ইসলামিক স্টেট গ্রুপের হামলায় সরকারপন্থী বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এনজিওটির পরিচালক রামি আবদেল রাহমান এএফপিকে বলেন, হামলাকারীরা  ইরাক সীমান্তবর্তী বৌকামালের কাছে একটি সামরিক ফাঁড়িতে হামলা চালায়। এতে সরকারপন্থী সাত যোদ্ধা নিহত হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মোটরবাইকে করে এসে সেখানে এ হামলা চালায়।
সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ বছর আইএসের হামলায় সরকারপন্থী বাহিনীর কমপক্ষে ৩৮৫ সদস্য এবং ১৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
রাহমান বলেন, শুক্রবার আইএসের হামলায় নিহতদের মধ্যে সিরিয়ার এবং ‘বিদেশি’ নাগরিক রয়েছে।
২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের কিছু অংশ দখল করে ইসলামিক স্টেট গ্রুপ সেখানে তাদের স্বঘোষিত ‘খিলাফত’ ঘোষণা করে। পরে জিহাদি বিরোধী একটি আন্তর্জাতিক জোটের সহায়তায় দেশ দুটিতে ক্রমাগত ব্যাপক অভিযানে জিহাদিরা পালিয়ে যায়।
পরবর্তীতে ২০১৯ সালে সিরিয়ায় আইএসের পরাজয় ঘোষণা করা হয়। তবে দেশটিতে এখনো সক্রিয় থাকা জিহাদি সেলগুলোর বিরুদ্ধে লড়াইয়ে জোটটি সিরিয়ায় রয়ে গেছে।
গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের দমনে ২০১১ সালে ছড়িয়ে পড়া সংঘাতে এ পর্যন্ত সিরিয়ায় পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং গৃহহীন হয়েছে আরো বহু মানুষ।
১২ বছরেরও বেশি সময় ধরে চলা এ রক্তক্ষয়ী সংঘাতে দেশটি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে।
এ দীর্ঘ লড়াইয়ের মধ্যদিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। সিরিয়ার মিত্র দেশ রাশিয়া ও ইরানের সহযোগিতায় তিনি এ নিয়ন্ত্রণ ফিরে পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat