×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৪৫৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হামাসের সামরিক শাখা বৃহস্পতিবার বলেছে, গাজায় হামাস প্রতিরোধ গ্রুপকে নির্মূল করার ইসরায়েলের উদ্দেশ্য ‘ব্যর্থ হবে’।  
দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল অভিযান চলছে।
ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদাও একটি অডিও রেকর্ডিংয়ে বলেছেন, গাজায় জিম্মিদের আরও মুক্তি ‘আগ্রাসন বন্ধ করার’ উপর নির্ভর করে।
তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত আক্রমণ বা ‘সরাসরি সামরিক অভিযান’ জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে না।
‘আলোচনা ছাড়া শত্রুবন্দীদের জীবিত মুক্তি দেওয়া সম্ভব নয়।’
ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, গাজায় এখনও ১২৯ জন জিম্মি রয়েছেন।
আবু ওবেদা বলেন, আলোচনার ‘কোন বিকল্প নেই’, বলে সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েলি আগুন আরো জিম্মিদের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে।
মুখপাত্রের রেকর্ডিংয়ের কিছুক্ষণ পরে হামাসের সশস্ত্র শাখা একটি ভিডিও প্রকাশ করে যেখানে তিনজন ইসরায়েলি জিম্মিকে দেখিয়ে দাবি করেছে যে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়।
গাজার হামাস সরকারের মতে, ইসরায়েলের প্রতিশোধমূলক বোমাবর্ষণ এবং স্থল আক্রমণে কমপক্ষে ২০,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গত মাসে একটি যুদ্ধবিরতি ইসরায়েলি কারাগারে বন্দী ২৪০ ফিলিস্তিনিদের বিনিময়ে ৮০ ইসরায়েলিসহ ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat