×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৪৬৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামিক স্টেট গ্রুপ কাবুলের পূর্বাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করেছে। এই হামলায় কমপক্ষে তিনজন প্রাণ হারায়। আফগানিস্তানে এক সপ্তাহের মধ্যে গ্রুপটির এটি ছিল দ্বিতীয় ভয়াবহ হামলা।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, মঙ্গলবার কাবুলের পূর্বাঞ্চলে একটি মিনিভ্যানের কাছে গাড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে তিনজন নিহত ও চারজন আহত হয়।
তিনি বুধবার এএফপি’কে বলেন, পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এবং হামলার সাথে তার জড়িত থাকার কথা সে স্বীকারও করেছে।
ইসলামিক স্টেট গ্রুপ তাদের টেলিভিশন চ্যানেলে হামলার দায় স্বীকার করে বলেছে, আইএস সদস্যরা পুল-ই-চরকি কারাগারের কর্মচারীদের পরিবহণ করা একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে প্রায় ১০ জন নিহত হয়।
আইএসের দ্বিতীয় হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়। রোববার দাশত-ই-বার্চি এলাকায় তারা এই হামলা চালায়।
গত নভেম্বরে দাশত-ই-বার্চিতে একটি বাসে আরেকটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়। সেখানে চালানো হামলারও আইএস দায় স্বীকার করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat