×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ২৪৩৪৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা যুদ্ধ শুরুর পর সোমবার পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ২শ’রও বেশি লোক নিহত হয়েছে। 
বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যান থেকে এই কথা জানা গেছে। 
গত ৭ অক্টোর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের সাথে প্রায় প্রতিদিনই তেল আবিরের গুলি বিনিময় হচ্ছে।
সোমবার হিজবুল্লাহ এক ঘোষণায় বলেছে, জেরুজালেম যাওয়ার পথে তাদের তিন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। 
এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে ২০২ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ১৪৭ জনই হিজবুল্লাহর সদস্য। 
এছাড়া ইসরায়েলী হামলায় তিন সাংবাদিকসহ ২৬ বেসামরিক নাগরিক, দু’জন উদ্ধারকারী এবং এক লেবাননী সৈন্য প্রাণ হারিয়েছে। 
এদিকে লেবানন সীমান্তে হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপের ১০ জন নিহত হয়েছে বলে গ্রুপ দু’টি দাবি করেছে। 
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরুর পর লেবাননের ওই অঞ্চল থেকে ৮৩ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat