×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ২৩৪৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে বিএনপি’র রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে। সন্ত্রাস, হত্যা, নাশকতা দিয়ে রাজনীতি করা যায় না। বিএনপির ভবিষ্যত কী হবে সেটা সময় বলে দেবে।’
হানিফ আজ রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে একুশে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র এখন নেতৃত্ব সংকটে রয়েছে এবং ভুল রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজনীতির মধ্যে সন্ত্রাস-হত্যা, নাশকতার মতো কর্মকান্ড রাজনীতির অংশ হিসাবে বিবেচিত হয় না। এগুলো জঙ্গী সংগঠনের কর্মকান্ড।
তিনি বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে বাসে-ট্রেনে আগুন দিয়ে যে সব সরকারি সম্পদ ধ্বংস করেছে, সাধারন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, এই সব হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে বিএনপি থাকলে সাধারণ মানুষের কাছে বিএনপি  সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে। এ ধরনের কর্মকান্ড করে কেউ কখনো টিকতে পারেনি, বিএনপিও পারবে না।
হানিফ বলেন, বিএনপি সম্প্রতিকালে যেসব কর্মকান্ড করেছে তার দায়ভার দলের সিনিয়র নেতাদের নিতে হবে। কারন তাদের নির্দেশ ছাড়া তোকর্মীরা এই কাজ করতে পারে না।
উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, প্রফেসর ডা: মুসনানজিদসহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সরকারী কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat