×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৪৫৪৯৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভিয়েনায় এক বৈঠকে চীনের জননিরাপত্তা মন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশকারী চীনা শিক্ষার্থীদের অযথা ‘হয়রানি’ বন্ধে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির প্রতি আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার একথা জানিয়েছে। 
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রোববার ওয়াং জিয়াওহং এবং আলেজান্দ্রো মায়োরকাসের মধ্যে আলোচনার এক পর্যায়ে বেইজিং ওয়াশিংটনকে ‘কোনো দৃশ্যমান কারণ ছাড়াই চীনা শিক্ষার্থীদের হয়রানি এবং চেকিং বন্ধ করার জন্য’ আহ্বান জানিয়েছে।
বেইজিং বারবার অভিযোগ করেছে, বৈধ ভ্রমণ নথিসহ চীনা নাগরিকদের মার্কিন বিমানবন্দরে আক্রমণাত্মক জিজ্ঞাসাবাদ এবং নির্বাসনের শিকার হতে হয়েছে। গত মাসে ওয়াশিংটনে তার দূতাবাস চীনা ভ্রমণকারীদের রাজধানীর ডুলেস বিমানবন্দর এড়াতে অনুরোধ করেছিল।
মায়োরকাসের সাথে তার বৈঠকে ওয়াং মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘চীনা নাগরিকরা যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সদাচরণ এবং পূর্ণ মর্যাদা উপভোগ করেন তা নিশ্চিত করার জন্য’ অনুরোধ জানান।
ওয়াং মায়োরকাসকে মাদকদ্রব্য পরিবহন বা উৎপাদনকারী প্রধান দেশগুলোর তালিকায় চীনকে রাখার মার্কিন সিদ্ধান্তকে ‘সংশোধন’ করার জন্যও চাপ দেন।
মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, চীন ফেন্টানাইলের ব্যবসায় জড়িত, যা হেরোইনের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে ৭০ হাজারেরও বেশি মৃত্যুর জন্য দায়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat