×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৫৪৫৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কিপন্থী বাহিনী নিয়ন্ত্রিত নগরীর একটি বাজারে রোববার গাড়ি বোমা বিস্ফোরণে আটজন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, প্রাথমিক তথ্যে আলেপ্পো প্রদেশের আজাজের একটি জনপ্রিয় বাজারের মাঝখানে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ২৩ জন আহত হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিস্ফোরণের কারণে সেখানে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়ার অভ্যন্তরে সংস্থাটির বিভিন্ন সূত্রের একটি নেটওয়ার্ক রয়েছে।
তারা আরো জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
২০১১ সালে সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের পর সিরিয়ার যুদ্ধ শুরু হয় এবং তা একটি মারাত্মক সংঘাতে পরিণত হয় যা জিহাদি এবং বিদেশী সেনাবাহিনীকে টেনে আনে।
এ যুদ্ধে ৫ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং  লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। এতে দেশের অবকাঠামো ও শিল্প কারখানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat