×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ২৩৪৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার বলেছে, সাম্প্রতিক বিমান হামলায় গাজায় হামাসের নৌ ইউনিটের কমান্ডার নিহত হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মোহাম্মদ আহমেদ আলী গতকাল এক বিমান হামলায় নিহত হন।
আলীকে হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।হামাস সূত্র জানায়, তিনি হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন।ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখন্ডে হামলার সময় এবং গত সপ্তাহে মধ্য গাজা সহ গাজা উত্যকায় যুদ্ধে আইডিএফ (আর্মি) স্থল সেনাদের বিরুদ্ধে আক্রমনের জন্য আলী দায়ী।যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে। আল-কাসাম ব্রিগেড নিয়মিতভাবে ইসরায়েলি ভূখন্ডের দিকে রকেট ছুঁড়তে থাকে।রবিবার কেরেম শালোম ক্রসিংয়ে রকেট হামলার জন্য আল-কাসাম ব্রিগেডকে দায়ী করে বলেছে, এই হামলায় ৪ সেনা নিহত হয়েছে। হামাস-চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে অন্তত ৩৪,৮৪৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat