×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৬৫৪৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার চারদিকে আরও বিমান পাঠিয়ে গুপ্তচরবৃত্তি পরিচালনা করায় দেশটি রোববার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে সতর্ক করে দিয়ে বলেছে, এক্ষেত্রে উপদ্বীপটির সার্বভৌমত্বের লঙ্ঘন হলে তারা ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নেবে। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কিম কাং ইল এক বিবৃতিতে বলেন, আমেরিকা  ১৩ থেকে ২৪ মে পর্যন্ত পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আকাশ থেকে গুপ্তচরবৃত্তি পরিচালনায় কয়েক ডজন সামরিক বিমান মোতায়েন করেছে। বিবৃতিতে উত্তর কোরিয়ার সরকারি নাম (ডিপিআরকে) উল্লেখ করা হয়।
তিনি বিবৃতিতে বলেন, ১২ দিন ধরে চালানো গুপ্তচরবৃত্তি কার্যক্রম একটি যুদ্ধ পরিস্থিতির পর্যায়ে ছিল। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বিবৃতিটি প্রকাশ করে।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ধরনের সামরিক মহড়ার পাশাপাশি এ ধরনের শত্রুতাপূর্ণ সামরিক গুপ্তচরবৃত্তি ক্রমবর্ধমান আঞ্চলিক সামরিক উত্তেজনার প্রধান কারণ হয়ে ওঠেছে।’
এদিকে, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বলেছে, তাদের সমুদ্র সীমানাজুড়ে শত্রু অনুপ্রবেশ ঠেকাতে তারা নৌ টহল পরিচালনা করে থাকে।
এভাবে ‘মোবাইল টহলের’ আড়ালে গুপ্তচরবৃত্তি পরিচালনা করায় উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার এমন কর্মকা-ের কঠোর সমালোচনা করে।
উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, এক্ষেত্রে তাদের সামরিক বাহিনী ‘প্রয়োজনীয়’ সামরিক ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সমুদ্র সীমানায় এর ধরনের কর্মকা- বারবার চালানো হলে এতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat