×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২৩৪৩৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে।
এর আগে তারা নয়জনের নিহত হওয়ার কথা বলেছিল।
জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত ওই স্কুলে ইসরায়েল বৃহস্পতিবার হামলা চালায়।
স্কুলটি মধ্য গাজার নসিরাত এলাকায় অবস্থিত। এখানে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে।
নিকটবর্তী আল আকসা মার্টাস হাসপাতাল বলছে, এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।
কিন্তু ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট এই হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী ১৭ জন জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে যারা এখান থেকে কার্যক্রম পরিচালনা করতো।
তবে ফিলিস্তিনী সংগঠন হামাসের মিডিয়া কার্যালয় ইসরায়েলের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করে বলেছে, তারা যে তিন ব্যক্তিকে মৃত হিসেবে তুলে ধরেছে তারা এখনও জীবিত এবং অন্য একটি হামলায় দুজন নিহত হয়েছে। স্কুলে হামলায় অন্তত ১৪ শিশু নিহত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনা মুখপাত্র রিয়ার এডমিরাল ডানিয়েল হাগারি বলেছেন, স্কুলের তিনটি ক্লাশরুমে যুদ্ধবিমানের হামলায় নয়জন নিহত হয়েছে।
তিনি বলেন, ইসলামিক জিহাদ ও হামাসের প্রায় ৩০ জঙ্গি সেখানে লুকিয়ে ছিল।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিনী শরণাথী সংস্থার প্রধান ফিলিপ্পে লাজ্জারানি বলেছেন, পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েল এ হামলা চালিয়েছে।
গত  ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৭৩১ ফিলিস্তিনী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat