×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১১
  • ৩৪৩৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের পর ব্লিঙ্কেন মঙ্গলবার এ আহ্বান জানান।
লন্ডন সফরকালে ব্লিঙ্কেন সাংবাদিকদের কাছে এ হত্যাকান্ডকে অনর্থক ও অন্যায় বলে বর্ণনা করেন।
তিনি বলেন, বিক্ষোভে অংশ নেয়ার জন্যে কাউকে গুলি করে হত্যা করা উচিত নয়।
ব্লিঙ্কেন বলেন, আমাদের বিচারে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে কাজ করার পদ্ধতিতে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে আমাদের দ্বিতীয় আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা পরিবর্তন করতে হবে।
যদিও এর কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন আয়েনুর ইজগি আইগি’র হত্যাকান্ড একটি নিছক দুর্ঘটনা।
যুক্তরাষ্ট্র ছাড়াও তুরস্কের নাগরিক আইগি শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে নিহত হন।
আন্তর্জাতিক আইনে ইহুদি বসতি স্থাপন অবৈধ হলেও ইসরাইলি সরকার একে সমর্থন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat