×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ২৩৪৩৪৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়ে ইসরাইলকে চিঠি পাঠিয়েছে। তেল আবিব জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চিঠি তারা আন্তরিকতার সঙ্গে পর্যালোচনা করবে।

গতকাল মঙ্গলবার ইসরাইলের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন।
তেল আবিব থেকে এএফপি জানায়।

ওই কর্মকর্তা বলেছেন, ‘মার্কিন কর্মকর্তাদের পাঠানো চিঠি তেল আবিব অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। চিঠিতে যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ইসরাইলও সেই বিষয়গুলোর সমাধান চায়।

এদিকে বিবিসি জানিয়েছে, দুই দিন আগে চিঠিটি ইসরাইলে পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

চিঠিতে গাজার ‘ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতির’ বিষয়ে যুক্তরাষ্ট্র ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। শিগগিরই গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দিলে ইসরাইলকে আর সামরিক সহায়তা দেওয়া হবে না।

চিঠিতে এ বিষয়ে জরুরি সদ্ধান্ত নিতে ইসরাইলকে এক মাসের ‘আল্টিমেটাম’ দেওয়া হয়েছে ।

চিঠিতে বলা হয়েছে, ইসরাইলকে এখন থেকে এবং ৩০ দিনের মধ্যে সাহায্য সরবরাহ বাড়ানোর জন্য ধারাবাহিক পদক্ষেপের ওপর কাজ করতে হবে। এতে ব্যর্থ হলে মার্কিন নীতির পরিবর্তন হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই চিঠির অর্থ হলো মানবিক সহায়তা সরবরাহে বাধা দেয় এমন দেশগুলোতে সামরিক সহায়তা নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat