×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ২৩৪৩৪৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ওমর আবদুল্লাহ। এই নিয়ে তিনি দ্বিতীয় বার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন।
বুধবার শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
শ্রীনগর থেকে পিটিআই জানায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ ১০ বছর পর এবার জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন হয়েছে। নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয় লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।
নতুন সরকারকে কংগ্রেস সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় ন্যাশনাল কংগ্রেসের আরো ৮ জন আইনপ্রণেতাও আজ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকে-র কে কানিমোঝি এবং সুপ্রিয়া সুলে উপস্থিত ছিলেন।
ওমর আবদুল্লাহ ২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মীরের তরুণ মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লাহ। তিনি দীর্ঘদিন বিরোধী দলীয় নেতাও ছিলেন।
এরআগে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের অবসান ঘটানো হয়। এর ফলে ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে এই বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তিও জারি করে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই করা গেজেট নির্দেশিকায় বলা  হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে রাষ্ট্রপতির শাসনের অবসান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat