×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৩৪৪৫৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাজানে আজ থেকে শুরু হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কাজ শুরু করেছেন। এই বছর,  মস্কো এই জোটের সভাপতিত্ব করছে। স্বাগতিক দেশ হিসেবে রাশিয়ান নেতা ইভেন্টে অংশ নিবেন।
কাজান থেকে বার্তা সংস্থা তাস জানায়, আগত নেতৃবৃন্দের জন্য একটি বন্ধুত্বপূর্ণ নৈশভোজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীর্ষ সম্মেলনটি সন্ধ্যায় শুরু হবে। তবে তার আগে পুতিন এক ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু করবেন, যা নৈশভোজের পরে এবং আগামী দিনে অব্যাহত থাকবে।
আজ রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিসরের  প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলবেন। নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গেও কথা বলবেন পুতিন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে দায়িত্ব  নেওয়ার পর রুসেফের সঙ্গে এটি হবে পুতিনের তৃতীয় বৈঠক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat