×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৩৪৫৪৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেইজিং মঙ্গলবার ঘোষণা করেছে চীনের একমাত্র মহিলা স্পেসফ্লাইট ইঞ্জিনিয়ার এই সপ্তাহে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানো তিন নভোচারীর একটি নতুন মিশনে ক্রুদের মধ্যে থাকবেন। জিউকুয়ান থেকে এএফপি এই খবর জানায়।  

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানায়, শেনঝু-১৯ মিশনটি উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপন কেন্দ্র থেকে বুধবার (২০২৭ জিএমটি মঙ্গলবার) ভোর ৪:২৭ মিনিটে তিনজন মহাকাশ অভিযাত্রীসহ উক্ষেপন করা হবে।

ক্রুদের মধ্যে ওয়াং হাওজে রয়েছেন, মহাকাশ সংস্থার মতে বর্তমানে যিনি চীনের একমাত্র মহিলা স্পেসফ্লাইট ইঞ্জিনিয়ার। তিনি হবেন এই মিশনে অংশ নেওয়া তৃতীয় চীনা নারী।

সিএমএসএ’র  উপ-পরিচালক লিন জিয়াকিয়াং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কাই জুঝের নেতৃত্বে, দলটি আগামী বছরের এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে পৃথিবীতে ফিরে আসার আগে তাদের মিশন পরিচালনা করবে।

৪৮ বছর বয়সী প্রাক্তন বিমানবাহিনীর পাইলট চাই ২০২২ সালে শেনঝু-১৪ মিশনের অংশ হিসাবে তিয়াংগং-এ পূর্ববর্তী সময়ের অভিজ্ঞতা নিয়ে এসেছেন।

বর্তমানে তিয়ানগং মহাকাশ স্টেশনে থাকা ক্রুরা আগত নভোচারীদের সাথে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করার পর ৪ নভেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

চীনের মহাকাশ কর্মসূচি মানুষকে কক্ষপথে রাখায় তৃতীয় এবং মঙ্গল ও চাঁদে রোবোটিক রোভার অবতরণ করিয়েছে।

তিয়াংগং মহাকাশ স্টেশনে-তিনজন মহাকাশচারীর দল রয়েছে, যাদের প্রতি ছয় মাস পর পর পরিবর্তন করা হয়।  

চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর অধীনে দেশটির ‘মহাকাশের স্বপ্ন’ অর্জনের পরিকল্পনা ত্বরান্বিত করেছে।

বেইজিং বলেছে, দেশটি ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে, যেখানে এটি চাঁদের পৃষ্ঠে একটি ভিত্তি তৈরি করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat