×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৪৩৩৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালের স্থানীয় উপ নিবাচনে প্রথমবারের মতো দুই ট্রান্সজেন্ডার প্রতিদ্বন্ধিতা করছেন। যৌন ও লিঙ্গ সংখ্যালঘুদের মধ্যে রাজনৈতিক প্রতিনিধিত্বের জোর দেয়ার আশায় হিমালয় দেশটিতে এই ধরনের অধিকার রয়েছে।

এলজিবিটিকিউ অধিকার নিয়ে নেপালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রগতিশীল কিছু আইন রয়েছে।

কিন্তু, ২০০৮ সাল থেকে এই সম্প্রদায়ের কেউই সরকারি কোনো পদে অধিষ্ঠিত হতে পারেনি। আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার অধীনে একবারই শুধু একজন প্রকাশ্য সমকামী পুরুষ নেপালের সংসদে এমপি হতে পেরেছিলেন।

নেপালের কীর্তিপুর থেকে এএফপি এই খবর জানায়।

হানি মাহারজান (৪৪) বলেছেন, ‘আমি আশাকরি আমার প্রার্থীতা ভবিষ্যত নির্বাচনে খোলাখুলিভাবে

অংশ গ্রহণের জন্য কুইয়ার সম্প্রদায়ের অন্যদের অনুপ্রাণিত করবে।’

রোববারের নির্বাচনে তিনি রাজধানী কাঠমান্ডুর উপকন্ঠের কীর্তিপুরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আইন পদক্ষেপ সত্ত্বেও অনেক এলজিবিটিকিউ লোক কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষায় বৈষম্যের শিকার হচ্ছেন।

হানি বলেছেন, ‘এখনো পর্যন্ত আমাদের সম্প্রদায়ের একজন সদস্যও নেপালে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার অধিকার প্রয়োগ করতে পারেননি।’

তিনি একটি দরিদ্র পরিবারে বেড়ে ওঠেছেন এবং একটি রেস্তোরাঁয় থালা-বাসন ধোয়ার পাশাপাশি একটি পোশাক কারখনায় কাজ করে জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করছেন। তিনি বর্তমানে একজন ট্যুর গাইড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat