×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দেশ বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে উল্লেখ করে বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা পাঁচটি প্রশ্নের লিখিত জবাবে এস জয়শঙ্কর এসব কথা বলেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতের লোকসভা আজ শুক্রবার ওই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করে।

প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, চলতি বছরের আগস্ট ও এর পরে বিভিন্ন সময় বাংলাদেশজুড়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর সহিংসতা, তাদের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার বেশ কিছু খবর দেখেছে সরকার। ঘটনাগুলো ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে।

চালতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। এসব ঘটনার পর বাংলাদেশ সরকার বিশেষ নিরাপত্তার নির্দেশ দেয়। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে উল্লেখ করে বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশের সরকারের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat